মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।সামরিক বাহিনীর একটি বিমান থেকে ফেলা বোমার আঘাতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনীর কোনো সদস্য।
উপকূলীয় রাজ্যটির বিভিন্ন অংশে বহুদিন ধরেই শাসক জান্তার সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির।



