হাদিকে সিঙ্গাপুর নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হয়েছে।

বোরবার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য জানান। সরকার এ ব্যাপারে হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে বলেও জানান তিনি।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে সিঙ্গাপুর নিয়ে যেতে চান তারা। এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।

এজন্য ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয়, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। তবে এর সবকিছুই হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top